তেহরান (ইকনা): ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন 'পপুলার মোবিলাইজেশন ইউনিট' হাশদ আল-শাবি মোসুলে এক অভিযানে চালিয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ১৭ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।

হাশদ আল শাবি আজ এক বিবৃতিতে ঘোষণা করেছে: মোসুলের দায়েশ তথা আইএসের সদস্যদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার মাধ্যমে এই সন্ত্রাসী গোষ্ঠীর ১৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে: গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন দায়েশের কমান্ডার রয়েছে।
এছাড়াও হাশদ আশ-শাবির সদস্যরা গতকাল ইরাকের দিয়ালা প্রদেশে দায়েশের এটি ড্রোন ধ্বংস করেছে।
বিবৃতিতে বলা হয়েছে: "হাশদ আশ-শাবির সদস্যরা হোমরাইন লেকের আশেপাশের সামরিক অভিযান চালিয়ে এই এলাকা সন্ত্রাসমুক্ত করেছে। iqna