IQNA

19:40 - June 03, 2020
সংবাদ: 2610898

কাবুলে মসজিদের ভিতরে আত্মঘাতী হামলা

তেহরান (ইকনা): আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের ভিতরে সন্ত্রাসীরা আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।

কাবুলে মসজিদের ভিতরে আত্মঘাতী হামলা

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে: গতকাল কাবুলের কূটনীতিক জোনে একটি মসজিদের ভিতরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এই অঞ্চলে বিদেশের বেশ কয়েকটি দূতাবাস এবং প্রতিনিধি অফিস রয়েছে।

এখনও কোনও দল এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এদিকে কাবুলে গত শনিবার টেলিভিশন নেটওয়ার্কের কর্মচারী বহনকারী মিনিবাসে বোমা হামলার দায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ স্বীকার করেছে। iqna

captcha