IQNA

পবিত্র কুরআনের বিশেষ একটি আয়াত পাঠ করতে করতে এক বৃদ্ধ হাফেজের ইন্তেকাল

19:01 - June 16, 2020
সংবাদ: 2610965
পবিত্র কুরআনের বিশেষ একটি আয়াত পাঠ করতে করতে এক বৃদ্ধ হাফেজের ইন্তেকাল
তেহরান (ইকনা): পবিত্র কুরআন পড়তে পড়তে এক মিশরীয় বৃদ্ধ হাফেজ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) পবিত্র কুরআনে হাকিমের বিশেষ একটি আয়াত পাঠ করতে করতে মিশরীয় ওই বৃদ্ধ হাফেজ নিজ বাসাতেই ইন্তেকাল করেছেন। তিনি মিশরের আসনা শহরের আকসার জেলায় বসবাস করতেন। -আল জাজিরা

আব্দুল আ’তি আলি আব্দুল জালিল নামের ওই হাফেজে কুরআন ইন্তেকালের আগমুহূর্তে সূরা আম্বিয়ার কয়েকটি আয়াত পাঠ করছিলেন। তার পঠিত সর্বপ্রথম আয়াতের অর্থ: “এবং স্মরণ করুন আইয়্যুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখক'ষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ট দয়াবান”।

ফেসবুকে একটি ভিডিও শেয়ারের মাধ্যমে বয়োবৃদ্ধ এই হাফেজের ছেলে মুহাম্মাদ আব্দুল আ ’ তি পিতার সৌভাগ্যময় বিদায়ের কথা জানান। তিনি বলেন , জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কুরআনে কারিম পড়ার মাধ্যমে মহান আল্লাহর সাহায্য চেয়ে পরলোকগমন সত্যি সৌভাগ্যের – আল্লাহ তাকে জান্নাত দান করুন ।
সূত্র: mtnews24

captcha