IQNA

0:04 - July 28, 2020
সংবাদ: 2611217

দেশের ঐতিহাসিক ঈদগাহ ময়দান শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

তেহরান (ইকনা): করোনার কারণে দেশের ঐতিহাসিক ঈদগাহ ময়দান শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতের পর এবার ঈদুল আজহার জামাতও অনুষ্ঠিত হচ্ছে না।কিশোরগঞ্জ কালেক্টৎরেট ভবনে ১৯৩তম ঈদুল আজহার প্রস্তুতি সভা শেষে সোমবার সন্ধ্যায় এ ত'থ্য নিশ্চি'ত করেছেন ঈদ উদযাপন প্রস্তুতি কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

দেশের ঐতিহাসিক ঈদগাহ ময়দান শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

এর আগে করোনা প্রা'দুর্ভা'বের কারণে এর আগে এ ঐতিহাসিক ঈদগাহ ময়দানের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠানও বন্ধ ঘোষণা করা জেলা করোনা প্রতিরো'ধ এবং ঈদ ঈৎসব উদযাপন কমিটি।

জানা গেছে, কিশোরগঞ্জ শহরের উপক'ণ্ঠে নরসুন্দা নদীর তীরে দুইশত বছরের পুরনো ও ঐতিহ্যবাহী এ ঈদগাহ ময়দানে প্রতি বছর দেশ বিদেশের তিন লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লী ঈদের জামাত আদায় করে আসছিলেন। এক সময় এ ঈদগাহ ময়দানটি দেশ এমনকি উপ-মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাতের খ্যাতি অর্জন করে।

সূত্র: mtnews24

captcha