IQNA

20:31 - August 04, 2020
সংবাদ: 2611260

নিখোঁজ ৮ মার্কিন সেনার মৃত্যুর আশঙ্কা

তেহরান (ইকনা): মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকূলে প্রশিক্ষণকালীন এক দুর্ঘটনায় সাত মার্কিন মেরিন সেনা ও এক নাবিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

নিখোঁজ ৮ মার্কিন সেনার মৃত্যুর আশঙ্কা

আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশিক্ষণের সময় মার্কিন সামরিক বাহিনীর একটি উভচর যান (এএভি) ডুবে যাওয়ার পর থেকে তারা নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে ৪০ ঘণ্টাব্যাপী অভিযানের সমাপ্তির পর কর্তৃপক্ষ এ আশঙ্কা প্রকাশ করে।

ডুবে যাওয়া এএভিতে থাকা অন্য ৮ সদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও পরে একজনের মৃত্যু হয়, এছাড়া দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

পঞ্চদশ মেরিন এক্সপেডিশনারি ইউনিটের কমান্ডার কর্নেল ক্রিস্টোফার ব্রনজি জানিয়েছেন, ভারাক্রান্ত হৃদয়ে আমি অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছি।

৮ সদস্যের খোঁজে নিয়োজিত হেলিকপ্টার ও নৌযানগুলো প্রায় সাড়ে তিন হাজার বর্গকিলোমিটার জায়গাজুড়ে অনুসন্ধান চালায় বলে সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

দুর্ঘটনায় পড়া এএভিটি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস সমারসেটে ফেরত পাঠানো হয়েছে।
সূত্র: আরটিভি

captcha