তেহরান (ইকনা): জর্ডানের আরবড প্রদেশের একটি স্কোয়ারের বৈদ্যুতিক সাবস্টেশন কুরআনের নকশায় সাজানো হয়েছে। সেদেশের এক নাগরিক এই অভিনব পরিকল্পনা বাস্তবায়িত করেছে।

জর্ডানের এক নাগরিক আরবড প্রদেশের ইদুন গ্র্যান্ড মসজিদের সামনের সাবস্টেশনটিকে পবিত্র কুরআনের প্রতীক হিসাবে রূপান্তরিত করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এই পদক্ষেপের একটি ছবি পোস্ট করেছে।
এধরণের পদক্ষেপকে জর্ডানের নাগরিকগণ স্বাগত জানিয়েছে এবং তারা শহরকে সুন্দর করার জন্য এই জাতীয় পদক্ষেপের পক্ষে সমর্থন চেয়েছেন। iqna

ডিজাইনের আগের চিত্র


ডিজাইনের পরে বৈদ্যুতিক সাবস্টেশনের চিত্র