IQNA

21:30 - August 09, 2020
সংবাদ: 2611288

গাদিরের ঘটনার আলোকে বিশেষ ভিডিও ক্লিপ প্রকাশ করেছে হামবুর্গ ইসলামিক সেন্টার

তেহরান (ইকনা): পবিত্র ঈদে গাদির উপলক্ষে হামবুর্গ ইসলামিক সেন্টার অনলাইনে বিশেষ অনুষ্ঠান উদযাপিত করেছে এবং গাদিরের ঘটনার আলোকে আরবি এবং জার্মানি ভাষায় একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে।

গাদিরের ঘটনার আলোকে বিশেষ ভিডিও ক্লিপ প্রকাশ করেছে হামবুর্গ ইসলামিক সেন্টার

সকল প্রকার স্বাস্থ্য প্রোটোকল পালন করে এবং ১০০ জন অতিথির উপস্থিতিতে "টাউয়ার্ডস গাদির" শিরোনামে এই অনুষ্ঠানটি সরাসরি ইউটিউব এবং ইনস্টাগ্রামে সম্প্রচার করা হয়েছে।
এই অনুষ্ঠানটি ৮ম আগস্ট স্থানীয় সময় ১৯টা থেকে ২০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য পেশ করেন হামবুর্গ ইসলামিক সেন্টারের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মাদ হাদী মেফতাহ।

এছাড়াও এই সেন্টারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। ক্লিপটিতে নবী করিম (সা.)এর একমাত্র উত্তরসূরি হিসেবে ইমাম আলী (আ.)কে পরিচয় করানো দৃশ্য দেখান হয়েছে। এই ক্লিপটি মূলক আরবি ভাষায় এবং জার্মানি সাবটাইটেলের মাধ্যমে প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ এই ক্লিপটি কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র দর্শনার্থীদের জন্য প্রচার করা হল:

iqna

captcha