IQNA

18:56 - August 11, 2020
সংবাদ: 2611298

গণ অনুষ্ঠান ছাড়াই ইমাম হুসাইনের (আ.) মাযারে শোক পতাকা উড্ডয়ন করা হবে

তেহরান (ইকনা): এই বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনগণের উপস্থিতি ছাড়াই ইমাম হুসাইন (আ.)এর মাযারের গম্বুজে মহররম মাসের শোক পতাকা উড্ডয়ন করা হবে।

গণ অনুষ্ঠান ছাড়াই ইমাম হুসাইনের (আ.) মাযারে শোক পতাকা উড্ডয়ন করা হবে

ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের কর্তৃপক্ষ সোমবার ঘোষণা করেছেন: এ বছর কোন প্রকার গণ অনুষ্ঠান ছাড়াই ইমাম হুসাইন (আ.)এর গম্বুজের শোক পতাকা উড্ডয়ন করা হবে।

ইমাম হুসাইন (আ.)এর মাযারের মাওকেবসমূহের সমন্বয় কেন্দ্রের প্রধান “ফাজেল আবু দাকেহ” এক বিবৃতিতে বলেছেন: করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং ধর্মীয় আলেমদের আদেশ মেনে স্বাস্থ্যসেবা বাস্তবায়নের জন্য এ বছর ইমাম হুসাইন (আ.)এর মাযারের গম্বুজে মহররম মাসের শোক পতাকা কোন প্রকার গণ অনুষ্ঠান ছাড়াই উড্ডয়ন করা হবে।

তিনি বলেন: ইমাম হুসাইন (আ.)এর মাযারের পরিচালকের সাথে মাযারের অন্যান্য কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী এবং মাওকেবসমূহের (স্থায়ী ও অস্থায়ী খিমা বা তাঁবু) মালিকগণ এবং বিভিন্ন আঞ্জুমানের প্রধানদের সাথে এক বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ইমাম হুসাইন (আ.)এর মাযারের এই কর্তৃপক্ষ আরও বলেন: : ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারে লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা উড্ডয়নের অনুষ্ঠানটি জনগণের উপস্থিতি ব্যতীত মহররম মাসের প্রথম রাতে মাগরিব ও এশার নামাজের পরে অনুষ্ঠিত হবে।  iqna

 

 

captcha