তেহরান (ইকনা): দিল্লির প্রাণকেন্দ্রে গুলি বিনিময়ের পরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর পুলিশ তল্লাশি করে অস্ত্র, গোলাবারুদ এবং ১৫ কিলোগ্রাম বিস্ফোরক দ্রব্য পেয়েছে। রাস্তার পাশে বোমা পুতে রাখার জন্য এই বিস্ফোরক দ্রব্য ব্যবহার করতে চেয়েছিল এই সন্ত্রাসী।
আবু ইউসুফ নামের এই সন্ত্রাসী দিল্লির একজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করেছিল।
আবু ইউসুফ দিল্লিতে বেশ কয়েকজন দায়েশ তথা আইএসের সদস্যের সাথে কাজ করেছে, যারা তাকে যৌক্তিক সমর্থন দিয়েছে।
বর্তমানে ভারতের পুলিশ গ্রেপ্তারকৃত সন্ত্রাসীকে যৌক্তিক সমর্থন দেওয়া বাকী সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে। iqna