IQNA

6:10 - September 16, 2020
সংবাদ: 2611482

ইসরাইলকে স্বীকৃতি দেওয়া নিয়ে এবার যে কঠোর প্রতিজ্ঞা করলেন ইমরান খান

তেহরান (ইকনা): সারা বিশ্ব ইসরাইলকে স্বীকৃতি দিলেও পাকিস্তান কখনও ইসরাইলকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষার বাইরে যায়।

ইসরাইলকে স্বীকৃতি দেওয়া নিয়ে এবার যে কঠোর প্রতিজ্ঞা করলেন ইমরান খান

ফিলিস্তিনি জনগণের ইচ্ছার সঙ্গে সাং'ঘ'র্ষিক কোন সিদ্ধান্ত নেয়া হবে না জানিয়ে ইমরান খান বলেন, পাকিস্তান সরকার কখনো ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের বিষয়ে মৌলিক নীতির সঙ্গে আ'পো'স করবে না। তিনি বলেন, যখন ফিলিস্তিনি পক্ষগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে নিচ্ছে না তখন আমরা কিভাবে সম্পর্ক স্বা'ভা'বিক করি?
সূত্র: আল জাজিরা/ mtnews24

captcha