IQNA

17:48 - September 26, 2020
সংবাদ: 2611537

অবশেষে চালু হচ্ছে মুসলমানদের পবিত্র ওমরাহ

তেহরান (ইকনা): প্রাণঘা'তী করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সীমিত পরিসরে চালু হচ্ছে মুসলমানদের পবিত্র ওমরাহ। তবে সবার জন্য উন্মুক্ত করা হয়নি এ সুযোগ। প্রথম পর্যায়ে সৌদি আরবে বসবাসকারীরা নির্দিষ্ট কিছু শর্তপূরণ সাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ দেয়া হবে। এরপর ধীরে ধীরে বিদেশিরাও সুযোগ পাবেন। দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার (১৪ সেপ্টেম্বর) এ খবর প্রকাশ করেছে।

অবশেষে চালু হচ্ছে মুসলমানদের পবিত্র ওমরাহ

জানা গেছে, সৌদি আরবের স্থানীয়দের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে ওমরাহ পালনের সময়, তারিখ উল্লেখ করে ‘ওমরাহ পারমিট’ দেয়া হবে। তবে এ সংক্রান্ত বিস্তারিত ঘোষণা ও পরিকল্পনা, ওমরাহ শুরুর তারিখ সম্পর্কে হজ ও ওমরাহ মন্ত্রণালয় খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

সৌদি সরকার জানিয়েছে, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সদস্যভুক্ত দেশের (কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব) নাগরিকরা মঙ্গলবার থেকে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
সূত্র:mtnews24

captcha