IQNA

19:36 - October 10, 2020
সংবাদ: 2611615

ইসরাইলকে গোলান মালভূমি ছাড়তে হবে : ন্যাম

তেহরান (ইকনা): জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম সিরিয়ার গোলান মালভূমি ছেড়ে যেতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।

ইসরাইলকে গোলান মালভূমি ছাড়তে হবে : ন্যাম

রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে ন্যাম এক বিবৃতিতে ইসরাইলের প্রতি ওই আহ্বান জানায়।

গতকাল ন্যামভুক্ত দেশগুলো অনলাইন কনফারেন্সের পর একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলকে অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মেনে চলতে হবে এবং অধিকৃত গোলান মালভূমি ছেড়ে যেতে হবে।

১৯৬৭ সালে ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির এক হাজার ২০০ বর্গকিলোমিটারের মতো ভূমি দখল করে নিয়েছে। ওই ভূমিকে নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও ইসরাইল 'অধিকৃত' বলে অভিহিত করে এসেছে।
সূত্র: পার্সটুডে

captcha