IQNA

আফগানিস্তানের রজাধানীতে রকেট হামলা

20:10 - November 21, 2020
সংবাদ: 2611844
আফগানিস্তানের রজাধানীতে রকেট হামলা
তেহরান (ইকনা): আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস প্রাঙ্গনে আজ (শনিবার) রকেট আঘাত হেনেছে। তবে কেউ হতাহত হয়নি।

ইরান দূতাবাস এক টুইটার বার্তায় বলেছে, ইরান দূতাবাসের খোলা প্রাঙ্গনে একটি রকেট এসে পড়েছে। এর ফলে কেউ হতাহত না হলেও মূল ভবনের কিছুটা ক্ষতি হয়েছে। পার্সটুডে

আজ হঠাৎই আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন এলাকায় রকেট আঘাত হানতে শুরু করে। শহরের বিভিন্ন স্থানে অন্তত ২৩ টি রকেট আঘাত এনেছে। এর ফলে অন্তত ৮ নিহত এবং অনেকেই আহত হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি হামলার দায় স্বীকার করেনি। তালেবানের সঙ্গে শান্তি আলোচনার নানা উদ্যোগ নেয়া হলেও এখন পর্যন্ত এর কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না।

আফগানিস্তানে এখনো হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা শান্তি প্রতিষ্ঠার কথা বলে সেদেশে আগ্রসন শুরু করলেও এখন পর্যন্ত সেখানে শান্তি ফিরে আসেনি।  iqna

captcha