IQNA

12:26 - January 26, 2021
সংবাদ: 2612160

করোনায় আক্রান্ত হয়ে মিশরের বিখ্যাত ইসলাম প্রচারকের ইন্তেকাল

তেহরান (ইকনা): করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিসরের বিখ্যাত ইসলাম প্রচারক অধ্যাপক ড. আবলা আল কাহলাওয়ি রোববার ইন্তেকাল করেছেন। ৭২ বছর বয়সে তিনি ইহকাল ত্যাগ করেছেন।  

করোনায় আক্রান্ত হয়ে মিশরের বিখ্যাত ইসলাম প্রচারকের ইন্তেকাল
১৯৪৮ সালের ১৫ ডিসেম্বর জন্ম নেওয়া এ নারী বহু প্রতিভার অধিকারী ছিলেন। তার বাবা মোহামেদ আল কাহলাওয়ি মিসরের জনপ্রিয় অভিনেতা ও আধুনিক সংগীতশিল্পী ছিলেন।
 
আবলা আল কাহলাওয়ি ছিলেন একজন মিসরীয় ইসলাম প্রচারক। তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের নারীদের জন্য ইসলামিক অ্যান্ড আরবি স্টাডিজ কলেজের আইনশাস্ত্রের অধ্যাপক ছিলেন।
 
মুসলিমদের পবিত্র মসজিদে কাবায়ও সান্ধ্যকালীন দরসে নারীদের শিক্ষকতা করতেন ড. আবলা।
 
কায়রোর দক্ষিণ-পূর্ব এলাকার মোকাত্তাম শহরে এতিম শিশু, ক্যানসার আক্রান্ত রোগী এবং বয়স্ক আলঝেইমার রোগীদের দেখভালের জন্য ‘গুড ওমেন সোসাইটি’ নামেন একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন তিনি।iqna
captcha