তেহরান (ইনকা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের কেরমানশাহ শহরের “ সালারে শাহিদান” নামক হুসাইনিয়াকে মিশরের প্রসিদ্ধ ক্বারি আনোয়ার শাহাত আনোয়ার কুরআন তিলাওয়াত করেছেন। সম্প্রতি এই তিলাওয়াতের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

এই মাহফিলে আনোয়ার শাহাত আনোয়ার তাঁর সুললিত কণ্ঠে সূরা শামস তিলাওয়াত করে উপস্থিত দর্শনার্থীদের মন জয় করেন।
আনোয়ার শাহাত আনোয়ার মিশরে জন্ম ১৯৭৯ সালের ২৯শে মে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শাহাত মুহাম্মদ আনোয়ার এবং তাঁর ছোট ভাই মাহমুদ শাহাত আনোয়ার। এই তিনজনই মিশরের প্রসিদ্ধ ও খ্যাতনামা ক্বারি।
এ পর্যন্ত তিনি কুরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য ইরান, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া এবং পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে আমন্ত্রিত হয়েছেন। iqna