IQNA

20:48 - February 13, 2021
সংবাদ: 2612247

মসজিদে বোমা হামলায় তালেবানের ৩০ সদস্য নিহত

তেহরান (ইকনা): আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, বাখল প্রদেশের একটি মসজিদের ভিতরে বোমা বিস্ফোরণে তালেবানের ৩০ জন সদস্যের প্রাণনাশ হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন বিদেশী নাগরিক রয়েছ।

মসজিদে বোমা হামলায় তালেবানের ৩০ সদস্য নিহত

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে দেশের উত্তরে একটি মসজিদের ভিতরে বিস্ফোরণে ৩০ জন তালেবান সদস্য নিহত হয়েছে।

আফগানিস্তানের উত্তরাঞ্চলের সেনা কমান্ড ঘোষণা করেছেন: আজ সকাল বালখ প্রদেশের দৌলাত আবাদ শহরের একটি মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মাইন স্থাপন প্রশিক্ষণ গ্রহণের জন্য তালেবানের বেশ কয়েক জন সদস্য এই মসজিদে জড়ো হওয়ার পর মাইন বিস্ফোরণরে ফলে তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ৬ জন বিদেশী সদস্য আছে। এখনো পর্যন্ত তালেবানের পক্ষ থেকে এই বিস্ফোরণ সম্পর্কে কোন মন্তব্য করা হয়নি। iqna

 

captcha