IQNA

0:03 - March 07, 2021
সংবাদ: 2612415

ইরানের মোকাবেলায় ব্যর্থতার কথা স্বীকার করল ইসরাইলের মোসাদ

তেহরান (ইকনা): ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের মোকাবেলায় নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেছে। লেবাননের দৈনিক আল-আখবার এই খবর দিয়েছে।

ইরানের মোকাবেলায় ব্যর্থতার কথা স্বীকার করল ইসরাইলের মোসাদ
পত্রিকাটি জানিয়েছে মোসাদ তাদের রিপোর্টে বলেছে ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় দেশের পরমাণু সমঝোতা সইয়ের সময়ের চেয়েও এখন ইসরাইলের অবস্থা অনেক খারাপ। ইরানের মোকাবেলায় তারা আসলেই পরাজিত হয়েছে।পার্সটুডে
 
 গুপ্তচর সংস্থাটি আরও বলেছে, মোসাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানানো হয়েছে যে ইরান এই সময়ের মধ্যে সামরিক শক্তি জোরদার করেছে এবং এই অঞ্চলে নিজের প্রভাব ও অবস্থান আগের চেয়ে শক্তিশালী করেছে।
 
ইসরাইলি গুপ্তচরদের মতে, ইহুদিবাদী নেতাদের অযোগ্যতাই ইরানের মোকাবেলায় ইসরাইলের ব্যর্থতার কারণ। মোসাদ বলছে, এর আগে আর কখনোই এমন বাজে অবস্থায় ছিল না ইসরাইল। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষকরে পরমাণু ক্ষেত্রে ইরান যে অভিজ্ঞতা অর্জন করেছে তা কেড়ে নেয়া সম্ভব নয় বলেও বর্ণবাদী গুপ্তচরেরা স্বীকার করেছে।
 
ফিলিস্তিনি ভখণ্ড দখল করে প্রতিষ্ঠিত ইহুদিবাদী ইসরাইল সব সময় ইরানের ন্যায়সঙ্গত ও যৌক্তিক অবস্থানকে ভয় পায়।
captcha