IQNA

19:08 - April 01, 2021
সংবাদ: 2612541

বিত্তশালীদের কর বাড়িয়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

তেহরান (ইকনা): কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার পর অর্থনীতি শক্তিশালী করতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বেকার ভাতা, অসুস্থতা ভাতা বাড়াচ্ছেন। ন্যূনতম বেতন ঘণ্টায় বেড়ে ২০ ডলার পর্যন্ত হবে। 

বিত্তশালীদের কর বাড়িয়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ড সরকার এ বেতন ঘণ্টা পিছু ১.১৪ ডলার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আর এজন্যে বাড়তি অর্থের যোগান আসবে বিত্তশালীদের ওপর কর বৃদ্ধি থেকে।
 
নিউজিল্যান্ডে এধরনের বেতন বৃদ্ধির ফলে উপকৃত হবে প্রায় ১ লাখ ৭৫ হাজার শ্রমিক-কর্মচারি। দেশটির অর্থনীতির লাভ হবে ২১৬ মিলিয়ন ডলার।
 
জেসিন্ডা এ প্রসঙ্গে বলেছেন, প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতেই এই পরিবর্তন। আমরা সবচেয়ে বিপন্ন অংশকে যে সাহায্য দিই, তা বাড়ানো সত্যি সত্যি দরকার হয়ে পড়েছে, বহুদিন ধরে এর প্রয়োজন ছিল। 
captcha