IQNA

20:42 - May 08, 2021
সংবাদ: 2612751

ইরাকে আইএসের অন্যতম সদস্য গ্রেপ্তার

তেহরান (ইকনা): ইরাকি কাউন্টার টেরোরিজম ইউনিট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে।

ইরাকে আইএসের অন্যতম সদস্য গ্রেপ্তার

ইরাকি কাউন্টার টেরোরিজম ইউনিট সেদেশের তিনটি প্রদেশে অভিযান চালিয়ে দায়েশের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী রয়েছে।

ইরাকের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফের মুখপাত্র মেজর জেনারেল ইয়াহিয়া রসুল শুক্রবার বিকালে এক বিবৃতিতে বলেছেন: কাউন্টার টেরোরিজম সার্ভিস সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কোষগুলি ধ্বংস করতে তাদের বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন: আমাদের বীরযোদ্ধারা রাজধানী বাগদাদের উত্তরে তারমিয়াহ অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে দায়েশের সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে।

মেজর জেনারেল ইয়াহিয়া রসুল বলেন: "পলাতক ও লুকিয়ে থাকা সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে এবং এদেশের নাগরিকদের সুরক্ষা প্রদান করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে বৃহস্পতিবার জেনারেল ইয়াহিয়া বাগদাদে দায়েশের এক নেতাকে গ্রেপ্তার এবং তিন নেতার নিহত হওয়ার খবর ঘোষণা করেছেন।iqna

captcha