IQNA

19:38 - May 25, 2021
সংবাদ: 2612850
হিব্রু ভাষার মিডিয়াসমূহ;

তেল আবিবের জন্য সৌদি আরবের আকাশসীমা বন্ধ

তেহরান (ইকনা): এবার ইহুদিবাদী ইসরাইলের জন্য সৌদি আরবের আকাশসীমা বন্ধ হয়েছে।

তেল আবিবের জন্য সৌদি আরবের আকাশসীমা বন্ধ

ইসরাইলের বিভিন্ন মিডিয়া আজ ঘোষণা করেছে: ইসরাইলের সকল ফ্লাইটের জন্য সৌদি আরবের আকাশসীমা বন্ধ করা হয়েছে।

জায়নিস্টের ১৩ নম্বর চ্যানেল আজকে ঘোষণা করেছে: বেন গুরিয়ান বিমানবন্দর থেকে উড়ে আসা ইসরাইলের ইয়াসরাইল সংস্থার এয়ারবাস বিমানটিকে সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করতে দেওয়া হয়নি।

গত বছরের নভেম্বরে সৌদি কর্মকর্তারা প্রথমবারের মতো ইসরাইলি বিমানকে সৌদি আকাশসীমা হয়ে দুবাইয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল।

এই পদক্ষেপ ট্রাম্পের জোরাজুরি এবং তার প্রচেষ্টায় আরব দেশসমূহের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য গৃহীত হয়েছিল।

ইসরাইলের এই বিমানগুলি যদি সৌদির আকাশসীমা অতিক্রম করতে না পারে, তাহলে তেল আবিব থেকে দুবাইয়ের বিমানগুলোকে এডেন উপসাগর এবং আরব সাগর পার হতে হবে। আর এই রুট ব্যবহার করলে তেল আবিব ও দুবাইয়ের ব্যবধান কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং তা ব্যবহারিক হবে না। কারণ ইসরাইলি বিমানগুলি এয়ারবাস A 320 টাইপের এবং এই বিমানগুলির অপারেটিং সীমাবদ্ধতা রয়েছে, যার ফলে এতো পথ অতিক্রম করতে পারবে না। iqna

captcha