IQNA

19:29 - December 20, 2014
সংবাদ: 2623551

হিজাব আমার নিরাপত্তা; কানাডিয়ান শিক্ষার্থী

আন্তর্জাতিক বিভাগ: কানাডার মুসলিম শিক্ষার্থী সুফিয়া মালিক বলেছেন: যখন হিজাব ব্যবহার করি তখন আমি শারীরিক ও মানসিক ভাবে নিরাপত্তা অনুভব করি।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সুফিয়া পাকিস্তানের বংশোদ্ভূত কানাডায় জন্মগ্রহণ করেছে এবং সেদেশে তিনি সর্বদা হিজাব ব্যবহার করে।
তিনি বলেন: পূর্বে আমি হিজাবের প্রয়োজন মনে করতাম না। তবে এখন শুধুমাত্র সৌন্দর্যের জন্য হিজাব ব্যবহার করি না বরং হিজাব ব্যবহার করলে নিরাপত্তা অনুভব করি।
টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় স্টাডিজের অনুষদের শিক্ষার্থী সিলুজ বলেন: প্রতিটি ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা রয়েছে। সুফিয়ার হিজাব হচ্ছে একাত্মতার চিহ্ন। সত্যিকার অর্থে মুসলিম নারীরা হিজাবকে একটি ধর্মীয় কর্তব্য হিজেবে পালন করে।
বলাবাহুল্য, কানাডায় মোট জনগণের মধ্যে তিন শতাংশই মুসলিম অধিবাসী এবং গত সপ্তাহে কানাডায় মুসলমানের সংখ্যা ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
2621905

captcha