IQNA

23:57 - January 11, 2015
সংবাদ: 2697511

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ডেনমার্কের আইনজীবী

আন্তর্জাতিক বিভাগ: সেনেগালে অবস্থিত ইরানি কালচার সেন্টারে ডেনমার্কের এক আইনজীবী শাহাদাতাইন পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: সেনেগালের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আইনজীবী টার্কল বুরাখ চাকরী করেন। তার সহকর্মী সাবাহ মেশচী নামের এক ইরানি নারী। টার্কল বুরাখ তাকে বিয়ের জন্য প্রস্তাব দেন। কিন্তু সাবাহ মেশচী তার বিয়ের শর্ত হিসেবে বলেন, তিনি (টার্কল বুরাখ) যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে তাকে বিয়ে করবে।
টার্কল বুরাখ সেনেগালে চাকরিরত অবস্থায় ইসলাম ধর্মের সঙ্গে পরিচয় হয়েছেন এবং এ ধর্মের প্রতি তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তিনি সাবাহ মেশচীর এ শর্তে সম্মতি প্রদান করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
টার্কল বুরাখ শাহাদাতাইন পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে সাবাহ মেশচীর পিতা-মাতার উপস্থিতিতে ধর্মীয় ভাবে তাদের বিয়ে হয়।
2695255

captcha