IQNA

ফ্রান্সে সন্ত্রাসীদের হামলায় মুসলিম পুলিশ নিহত

16:34 - January 12, 2015
সংবাদ: 2700892
আন্তর্জাতিক বিভাগ: প্যারিসে সাপ্তাহিক ম্যাগাজিন চার্লি হেবডোর অফিসে গত বুধবারে সন্ত্রাসী হামলা চালায়। আর এর সূত্র ধরে ‘আহমেদ মুরাবেত’ নামক এক মুসলিম পুলিশকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনাটি প্যারিসের জনগণকে চরম ভাবে মর্মাহত করেছে।

বার্তা সংস্থা ইকনা: হাস্যমুখ পুলিশ ছিল আহমেদ মুরাবেত। তার সহকর্মীরা জানিয়েছেন: আহমেদ মুরাবেত বন্ধুসুলভ, বিচক্ষণ এবং প্রশংসনীয় পুলিশ ছিল।
প্যারিসে সাপ্তাহিক ম্যাগাজিন চার্লি হেবডোর অফিসে এক সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। অতঃপর এই সন্ত্রাসী আহমেদের (তখন আহমেদ পুলিশের পোশাক পরা ছিল) নিকটে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? একথা বলে সশস্ত্র সন্ত্রাসী এক মূহুর্ত দেরী না করে আহমেদের মাথায় গুলি চালায়।
আহমেদ জন্ম সূত্রে ফ্রান্সের অধিবাসী এবং ফ্রান্সের নাগরিক হিসেবে সেদেশের পুলিশ বাহিতে ৮ বছর যাবত দেশের সেবা করেছে সে।
আহমেদের পরিবার জানিয়েছেন, প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলে মুসলমানের বৃহৎ কবরস্থানে তাকে দাফন করবে।
মুসলমানদের বিরুদ্ধে জনমতকে উদ্রেক করার লক্ষ্যে গত ৭ম জানুয়ারিতে প্যারিসে সাপ্তাহিক ম্যাগাজিন চার্লি হেবডোর অফিসে (এ ম্যাগাজিন অফিসে ইসলাম ও মুসলমানদের নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করার অভিজ্ঞতা রয়েছে) একদল সশস্ত্র সন্ত্রাস হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করেছে।
এ হামলাকে বিশ্বের মুসলিম নেতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জানিয়েছেন: ইসলামের সাথে সন্ত্রাসীদের কোন সম্পর্ক নেই।
অথচ বিভিন্ন সংবাদ সংস্থা এ সন্ত্রাসী হামলাকে মুসলমানদের সাথে সংযুক্ত করার চেষ্টা চালিয়েছে অথচ এ ঘটনার সূত্রধরে এক মুসলিম পুলিশ নিহত হয়েছে সে ব্যাপারে তারা মাথা ঘামায় না।
2692007

captcha