
তুরস্কের TRT ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : এ সভার আলোচ্য বিষয় ছিল মুসলিম বিশ্বে ঘটমান বিভিন্ন বিষয় ও সাম্প্রদায়িক সহিংসতা ইত্যাদি।
গতবছর রমজান মাসে ৩২টি দেশের ১৫০ জন আলেমের উপস্থিতিতে তুরস্কের ইস্তাম্বুলের ‘দেলমা বাগচে’ প্রাসাদে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ সভা আয়োজিত হয়েছে।
তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তরের প্রধান এ সভার সভাপতির দায়িত্ব পালন করেন।
এতে কাতার, সৌদি আরব, ইয়েমেন, ইরাক, ইরান, ফিলিস্তিন, সিরিয়া, বসনিয়া ও তিউনিশিয়ার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।