আন্তর্জাতিক বিভাগ : অমুসলিমদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে অবগত করার উদ্দেশ্যে বিশেষ সভার আয়োজন করেছে কানাডার ‘কালগ্যারি’ শহরের মুসলিম সোসাইটি।

Radio Cananda ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : গত সোমবার (২৬শে জানুয়ারি) কালগ্যারি’র উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত মসজিদে এ শহরে বর্ণবাদী হামলা এবং ফ্রান্সের সাম্প্রতিক ঘটনার পর অনুষ্ঠিত এ সভায় ইসলাম ও ইসলামি সভ্যতা বিষয়ক পরিচিতি তুলে ধরা হয়।
মুসলিম সোসাইটি’র সদস্য সিমা জামাল বলেন : আমরা চাই, এ ধরণের সভা অনুকরণীয় সভা হিসেবে বিস্তার লাভ করুক। যদি ইসলাম ও মুসলমানদেরকে জানতে চান তাহলে আমাদের কাছে আসুন। আমরা আমাদের অন্তর ও আত্মাকে আপনাদের জন্য উন্মুক্ত করে দেব।
উল্লেখ্য, গত সপ্তাহে কালগ্যারি শহরে এক মুসলিম নারী সাথে অশ্লীল ভাষা ব্যবহার করে এক ব্যক্তি। পরবর্তীতে মুসলিম ঐ নারীর নিকট ক্ষমা চাইতে বাধ্য হয় ঐ ব্যক্তি।