
বার্তা সংস্থা ইকনা: রাওয়ালপিন্ডি শহরে ইরানী কালচার সেন্টারের সহযোগিতায় ইমামিয়া ছাত্র এসোসিয়েশন পক্ষ থেকে ‘ঐক্যের ক্ষেত্রে হযরত মুহাম্মাদ (সা.)এর ভূমিকা’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে রাওয়ালপিন্ডির মিনহাজ-উল-কুরআন সংস্থার নারী বিভাগের সদস্য, জামায়াতুল ইসলামের নারী বিভাগের সদস্য এবং জামায়াতুজ জাহরা হাওজায়ে এলমিয়ার কর্তৃপক্ষ বক্তৃতা পেশ করেছেন।
এছাড়াও এ বৈঠকে বিভিন্ন আঞ্জুমানের নারী সদস্যরা হযরত মুহাম্মাদ (সা.)এর শানে গজল, কবিতা এবং ইসলামিক সঙ্গীত পরিবেশন করেছেন।
‘ঐক্যের ক্ষেত্রে হযরত মুহাম্মাদ (সা.)এর ভূমিকা’ শীর্ষক সম্মেলনে বক্তাগণ হযরত মুহাম্মাদ (সা.)এর ব্যক্তিত্ব, নিরাপত্তার ধর্ম ইসলাম এবং মুসলিম উম্মাহর ঐক্যের আলোকে বক্তৃতা পেশ করেন এবং সকল সন্ত্রাসীমুলক কর্ম এবং চরমপন্থিদের তীব্র নিন্দা জানিয়েছেন। এছাড়াও তারা বলেছেন: ইসলাম ধর্ম এবং হযরত মুহাম্মাদ (সা.)এর আদর্শের সাথে সন্ত্রাসীদের কোন সম্পর্ক নেই।
2781975