IQNA

ব্রিটেনে ‘ইসলামি চিন্তা’ বিষয়ক সেমিনার

14:38 - February 01, 2015
সংবাদ: 2793911
আন্তর্জাতিক বিভাগ : ইসলামি চিন্তা বিষয়ক বিশেষ সেমিনার আগামী ৮ই ফেব্রুয়ারি ব্রিটেন ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।


ব্রিটেন ইসলামি কেন্দ্রের জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : এ সেমিনারে ব্রিটিশ ইসলামি কেন্দ্রের পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ আলী শুমালি এবং বেশ কয়েকজন মুসলিম শিক্ষক ও আলেম বক্তব্য রাখবেন।

এ কেন্দ্রের পক্ষ থেকে আগামী ৯ই ফেব্রুয়ারি ‘পরিবার’ বিষয়ক আন্তঃধর্ম সভা মুসলিম ও খ্রিষ্টান আলেমদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

ব্রিটিনের মুসলিম-খ্রিষ্টান সোসাইটি’র প্রধান পাওয়েল হেন্ডরিকেস, সেন্ট আগস্টিন গীর্জার ধর্মযাজক ক্যালিন এ্যামুস, লন্ডনের আন্তঃধর্ম কেন্দ্রের প্রধান ম্যাগি হিন্ডলিসহ আরো অনেক ধর্মীয় ব্যক্তিত্ব এতে বক্তব্য রাখবেন।

বিশেষজ্ঞগণ এ সভায় পরিবার বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা করবেন।

উল্লেখ্য, এ সভা ব্রিটেনের মুসলিম-খ্রিষ্টান সোসাইটি, সেন্ট আগস্টিন ও ব্রিটেন ইসলামি কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।#2788253

captcha