
বার্তা সংস্থা ইকনা: ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন ইসলামিক সংস্থাগুলো হিজাব সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
নাইজেরিয়ার মুসলিম কেন্দ্রের নির্বাহী পরিচালক ডিসু কামুর এ ব্যাপারে বলেন: উক্ত আন্তর্জাতিক অনুষ্ঠানে আমরা অমুসলিম নারীদের নিমন্ত্রণ করব। যাতে করে তারা একদিনের জন্য ইসলামিক হিজাবের অভিজ্ঞতা অর্জন করে।
নাইজেরিয়ায় ইসলামী কেন্দ্র ছাড়াও অন্যান্য ১০টি ইসলামিক সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক হিজাব দিবস পালন করবে।
এদিনে আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের ১১৫টি দেশের লক্ষাধিক মুসলিম ও অমুসলিম নারী হিজাব দিবসের সম্মাননা প্রদর্শন করবে।
আজকে অনেকেই ইসলামী হিসাব পরিধান করে নিজস্ব শহরের রাস্তায় মিছিল প্রদর্শন করেছে।
ফিলিপাইনে মুসলিম এলাকা "মিন্দানাও"য় আজ সহস্রাধিক নারী ইসলামী হিজাব পরে মিছিল প্রদর্শন করেছে।
এছাড়াও ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহরে মুসলিম নারীর বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে হিজাব দিবস পালিত করবে। অমুসলিম নারীদেরকে ওড়না এবং স্কার্ফ বিতরণ করে ইসলামী হিজাবের সাথে তাদেরকে পরিচয় করানো হবে। যাতে করে তারা ইসলামী হিজাব ব্যবহারের কারণ এবং দর্শনের সাথে পরিচিত হতে পারে।
2792609