IQNA

ভারতে আন্তর্জাতিক হিজাব দিবস পালিত

13:00 - February 02, 2015
সংবাদ: 2797325
আন্তর্জাতিক বিভাগ: বিশ্বের লক্ষাধিক মুসলিম ও অমুসলিম নারীদের সাথে একত্ব প্রকাশ করে ভারতের নারীরাও গতকাল ১ম ফেব্রুয়ারি আন্তর্জাতিক হিজাব দিবস উদযাপন করেছে।

বার্তা সংস্থা ইকনা: ভারতের লাখনু শহরে নারীরা গতকাল প্রথমবারের মত উৎসব অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক হিজাব দিবস উদযাপন করেছে। এ উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণকারী আয়শী সরিভাসতাভা বলেছেন: “আমি সামাজিক মিডিয়ার মাধ্যম থেকে আন্তর্জাতিক হিজাব দিবসের সাথে পরিচিত হয়েছি। এর মাধ্যমে ইসলামের বার্তা ব্যাপক ভাবে প্রচার করা সম্ভব”।  
তিনি আরও বলেন: এ অনুষ্ঠানের মাধ্যমে জনগণ হিজাব সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করবে।
আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান ভারতের তরুণ নারী গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সারা বিশ্বে তৃতীয়তম আন্তর্জাতিক হিজাব দিবস উদযাপন হয়েছে।
গতকাল বিভিন্ন শহরের রাস্তায় হিজাব সম্পর্কিত বিভিন্ন পোস্টার ও ব্যানার দিয়ে সজ্জিত করা হয়েছিল। যাতে মুসলিম ও অমুসলিমদের হিজাব ব্যবহারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আন্তর্জাতিক হিজাব দিবসের মূল উদ্দেশ্য বিশ্বের জনগণকে হিজাব সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান করা এবং এ সম্পর্কে সকল প্রকার ভুল ধারণা দূরীভূত করা।
প্রতিবেদন অনুযায়ী, ভারতে মোট ১৪ কোট মুসলিম অধিবাসী বসবাস করছে এবং ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারতে মুসলমানের সংখ্যা অধিক।
2797094

captcha