
বার্তা সংস্থা ইকনা: আল আকসা মসজিদের এনডাউমেন্ট এবং হেরিটেজ ফাউন্ডেশন ঘোষণা করেছে: দখলদার ইসরাইলিরা মসজিদুল আকসাই ফিলিস্তিনদের প্রবেশের সীমাবদ্ধতা প্রতিনিয়ত কঠোর করছে।
অপরদিক থেকে মসজিদুল আকসায় ঔপনিবেশিকদের অবিরাম হামলার ফলে ফিলিস্তিনি মুসল্লি এবং যায়নবাদীদের মধ্যে সংঘাত সৃষ্টি হচ্ছে।
সম্প্রতি এক জরিপে দেখা যায় ফিলিস্তিনের প্রায় ৯০ শতাংশ নাগরিক মনে করেন, ইহুদিবাদীরা আল-আকসা মসজিদকে ধ্বংস করে সেখানে ইহুদি উপাসনালয় নির্মাণ করতে চায়। আর এ লক্ষ্যেই তারা নানা অজুহাতে মসজিদটির পবিত্রতা নষ্ট করছে।
শেষ দশকে দখলদার ইহুদীরা অবৈধ বসতি নির্মাণের দ্বারা জেরুজালেমে জনসংখ্যার হার বৃদ্ধি, ঐতিহাসিক স্থান ধ্বংস এবং ফিলিস্তিনদের বহিষ্কার করার চেষ্টা করছে।
বলাবাহুল্য, আল-আকসা মসজিদটি অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের বাইতুল মোকাদ্দাস (জেরুজালেম) শহরে অবস্থিত। সৌদি আরবের মক্কা শরীফের পবিত্র কাবাঘর এবং মদিনায় অবস্থিত মসজিদ উন-নববীর পর বিশ্ব মুসলিমের কাছে আল-আকসা মসজিদ তৃতীয় পবিত্রতম স্থান।
2808328