IQNA

মুসলমানদের সমর্থন ওয়েলসের জনগণের মিছিল

17:45 - February 05, 2015
সংবাদ: 2814640
আন্তর্জাতিক বিভাগ: ওয়েলসের নিউপোর্ট শহরের শতাধিক জনগণ মুসলমানদের সমর্থনে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে।



বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ওয়েলসের ডানপন্থী দল ইসলাম বিরোধী মিছিল প্রদর্শন করেছে। আর এর প্রতিবাদে পোর্ট শহরের শতাধিক জনগণ মুসলমানদের সমর্থনের জন্য বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে।
এ মিছিলে অংশগ্রহণকারী আফতাব শাহ বলেন: আমরা এখনে এসেছি এবং প্রমাণ করেছি যে, নিউপোর্ট ঐক্যের প্রতীক। এখানে উচ্চ সংস্কৃতি এবং এ সংস্কৃতি নষ্ট হয়ে যাক এটা কেও পছন্দ করে না।
ওয়েলসের ডানপন্থী মৌলবাদী জোটের ইসলাম বিরোধী বিক্ষোভের সিদ্ধান্তের পর এ মিছিল প্রদর্শন করা হয়েছে।
ওয়েলসের অনেক জনগণ বিশেষ করে সাংস্কৃতিক কর্মী, মুসলমান ও খ্রিষ্টানরা ইসলাম বিরোধী বিক্ষোভের প্রতিবাদে নিউপোর্ট জামে মসজিদ থেকে এ বিক্ষোভ শুরু করে এবং ভেষ্ট গেট স্কয়ারে শেষ করে।
ওয়েলস, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড গ্রেট ব্রিটেন গঠিত এবং গ্রেট ব্রিটেনে প্রায় ৩০ লাখ মুসলিম অধিবাসী রয়েছে।
2797166

captcha