IQNA

এবার বিমানে আমেরিকান হিজাবী নারীকে অবমাননা

17:35 - February 07, 2015
সংবাদ: 2820330
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার এক হিজাবী ভদ্র মহিলা তার স্বামী এবং ৪ সন্তানকে নিয়ে প্লেনে করে ডেট্রয়েটের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পরে হিজাব ব্যবহারের ফলে প্লেনের এক যাত্রী এবং স্টুয়ার্ডেস এ ভদ্র মহিলাকে অপমান করে।

বার্তা সংস্থা ইকনা: ৩২ বছরের মুসলিম নারী ডারলিন হিডাব পরিবার সহকারে ফ্লোরিডা থেকে ডেট্রয়েটায় যাওয়ার জন্য "ডেল্টা এয়ার লাইনস" কোম্পানির একটি বিমানে ওঠেন।
হটাতকরে এক মহিলা যাত্রী চিৎকার করে মুসলিম নারী ডারলিন হিডাবকে বলে, এটা আমেরিকা এবং তাকে অপমান করা শুরু করে। এদিকে প্লেনের স্টুয়ার্ডেস ঐ মহিলা যাত্রীকে চিৎকার করতে নিষেধ অথবা অন্য জায়গায় বসার কথা না বলে ডারলিন হিডাবকে তার সন্তানদের নিয়ে অন্য জায়গায় বসার নির্দেশ দেয়।

হিডাবো বলেন প্লেনের স্টুয়ার্ডেস তাকে বলে: “আমাকে পরিশ্রান্ত করেছো। প্লেন থেকে বের করে দেওয়ার পূর্বেই চুপ হও। তোমার বাচ্চাদের নিয়ে চেয়ার পরিবর্তন কর।
তিনি বলেন: প্লেনের স্টুয়ার্ডেসের উচিত ছিলে ঐ মহিলা যাত্রিকে তার স্থান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া। কিন্তু সে তা নাকে আমাকে এবং আমার বাচ্চাকে অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে।
আমেরিকান মুসলমানদের প্লেনে সফর করার সময় এধরণের সমস্যার সম্মুখীন হতে হয়।
সংযুক্ত আরব-আমেরিকানদের বৈষম্য প্রতিরোধের চেয়ারম্যান সামার খালাফ বলেন: আমরা "ডেল্টা এয়ার লাইনস" কোম্পানির নিকট এ সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাব এবং যাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নিজেদের কর্মীদেরকে যথার্থ প্রশিক্ষণ প্রদানের কথা বলব।

হিডাবো দুঃখ প্রকাশ করে বলেন: আমি এটা অনুভব করি যে আমি নিজেকে এবং বাচ্চাদেরকে রক্ষা করাতে পারব না। কারণ আমি তাদের প্রতিক্রিয়ার ব্যাপারে চিন্তিত ছিলাম... ভয় পাচ্ছিলাম তারা আমাকে সন্ত্রাসী বলে অভিহিত, না করে।
2819194

captcha