
Sudinfo.be ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : বিশ্ব গণমাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান দখল করলেও সন্ত্রাসী এ গ্রুপটির সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই পশ্চিমা বিশ্বের হাতে।
এ প্রতিবেদনের ভিত্তিতে, সন্ত্রাসী এ দলটির সাথে যোগদানকারীদের সঠিক সংখ্যা স্পষ্ট নয়। কিন্তু বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ থেকে স্পষ্ট হয় যে, হাজার হাজার ইউরোপীয় আইএসআইএলে’র কাতারে যোগদান করেছে।
স্পেনীয় দৈনিক এল পাইস এদেশের পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ৩০ থেকে ১ লক্ষ ইউরোপীয় ইরাক ও সিরিয়ায় যুদ্ধের উদ্দেশ্য ইউরোপ ত্যাগ করেছে।
দৈনিকটি আরো লিখেছে : স্বেচ্ছাসেবীরা সন্ত্রাসী এ দলটিতে যোগদানের জন্য মরক্কো অথবা স্পেন হয়ে সিরিয়ায় প্রবেশ করে এবং ফিরে আসার সময় জাল পরিচয় পত্র নিয়ে ফিরে আসে।