IQNA

ফিলিস্তিনদের বাসগৃহ ধ্বংস বন্ধের আহ্বানে ৫০০ ইহুদি রাব্বির চিঠি

10:12 - February 10, 2015
সংবাদ: 2830445
আন্তর্জাতিক বিভাগ: ইসরাইল, ব্রিটেন, আমেরিকা ও কানাডা থেকে ৫০০ অধিক ইহুদি রাব্বি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিকট ফিলিস্তিনদের বাসগৃহ ধ্বংসকার্য বন্ধের আহ্বান জানিয়ে চিঠি লিখেছে।

বার্তা সংস্থা ইকনা: হিউম্যান রাইটস পুরোহিত সংস্থা (RHR)জানিয়েছে: নেতানিয়াহুর অবস্থান আন্তর্জাতিক আইন এবং ইহুদি ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিহীন।
এ সংস্থা ফিলিস্তিনির পশ্চিম তীরের ৪০০ বাড়ী ধ্বংস করার নির্দেশ দেওয়ার আগে এক খোলা চিঠিতে জানিয়েছে: প্রতি বছর শতাধিক বাড়ী ধ্বংসের ফলে ফিলিস্তিনি জনগণদের চরম দুর্ভোগে ভুগতে হয়।
এ চিঠিতে আরও উল্লেখ রয়েছে: ইসরাইলি আইনে উল্লেখ রয়েছে, ইসরাইলিরা যে সকল জমি নিজেদের বলে দাবী করে সে সকল জমি সহ ফিলিস্তিনদের জন্য বাসগৃহ নির্মাণের ক্ষেত্রে তাদের জমি সীমিত করেছে।


জানুয়ারি মাসের শুরুতে ইসরাইলিরা ফিলিস্তিনির পূর্ব জেরুজালেম, রামাল্লায়, জেরিকো, আল-খলিল অঞ্চলের বহু বাসগৃহ ধ্বংস করে ফিলিস্তিনি জনগণ এবং শিশুদের স্থানচ্যুত করেছে। জাতিসংঘ এ কর্মের তীব্র নিন্দা জানিয়েছে।
জাতিসংঘের হিউস্যানিটেরিয়ান এফেয়ার্স বিভাগ ফিলিস্তিনি স্থানচ্যুত কিছু জনগণের জন্য বাসগৃহ নির্মাণ করে দিয়েছে।
2828089

captcha