IQNA

মস্কোয় মোবাইল নামাজখানা নির্মাণের পরিকল্পনা

9:56 - February 15, 2015
সংবাদ: 2852740
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ার রাজধানী মস্কোয় মুসলমানদের চাহিদা অনুযায়ী যথেষ্ট পরিমাণ নামাজের স্থান না থাকার ফলে সেদেশের মুসলমানেরা ভ্রাম্যমাণ নামাজখানা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: মস্কোর মুসলমানেরা বর্তমানে চাকা সিস্টেম রুম ক্রয় করার জন্য অনুদান সংগ্রহ করছে। চাকা সিস্টেম রুমগুলো গাড়ী দিয়ে টেনে শহরের বিভিন্ন স্থানে স্থানান্তরিত করা যাবে।
এ রুমগুলোর মধ্যে ওযু করারও ব্যবস্থা থাকবে এবং এগুলো শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ নামাজখানা হিসেবে ব্যবহার করা হবে।
মস্কোর মুফতি এ আকর্ষণীয় প্রকল্পের প্রস্তাব দিয়েছে। তবে তিন বলেছেন: এ সকল ভ্রাম্যমাণ নামাজখানা মসজিদের স্থান পূরণ করতে পারবে না।
বর্তমানে মস্কোয় প্রায় ২০ লাখ মুসলমান বসবাস করছে এবং এসকল মুসলমানদের জন্য এ শহরে মাত্র চারটি মসজিদ রয়েছে।
রাশিয়ায় বিভিন্ন চরমপন্থি গ্রুপ এবং কিছু সরকারী কর্মকর্তার বিরোধিতার কারণে সেদেশে নতুন মসজিদ নির্মাণ সম্ভব হচ্ছে না। ২০১৩ সালে মস্কোর মেয়র নতুন মসজিদ নির্মাণের ক্ষেত্রে বিরোধিতা পোষণ করে বলেছে: বর্তমানে মস্কোয় যথেষ্ট পরিমাণে মসজিদ রয়েছে।
বর্তমানে রাশিয়ান ফেডারেশনে মোট জনসংখ্যা ১৪ কোটি ৫০ লাখ এবং এর মধ্যে প্রায় ১৫ শতাংশ অর্থাৎ দুই কোটি ত্রিশ লাখ জনগণ মুসলমান।
ধারণা করা হচ্ছে, ২০৫০ সাল নাগাদ রাশিয়ার মোট জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা বৃদ্ধি হয়ে প্রায় ৫০ শতাংশে দাঁড়াবে।
2847324

captcha