
বার্তা সংস্থা ইকনা : ইসলামিক এডুকেশনাল, সায়েনটিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনে’র (আইসেসকো) অফিশিয়াল ওয়েব সাইটে প্রকাশিত এক বিবৃতিতে নৃশংস এ হত্যাকাণ্ডকে সন্ত্রাসী এ গ্রুপটির বর্বরতার আরেকটি নমুনা বলে উল্লেখ করে এ ধরণের পদক্ষেপ ইসলামি শিক্ষা বহির্ভুত বলে উল্লেখ করেছে।
বিবৃতিতে উল্লিখিত হয়েছে : আইএসআইএল কর্তৃক লিবিয়াতে মিসরের খ্রিষ্টান নাগরিকদেরকে, ইসলামের ভাবমূর্তি বিনষ্ট এবং মধ্যপ্রাচ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির নিমিত্তে হত্যা করা হয়েছে এবং তারা সন্দেহজনক কোন রাজনৈতিক টার্গেটকে ফলো করছে।
এ পদক্ষেপের প্রতিক্রিয়ায়, নিহতদের পরিবার, মিসরের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে আইসেসকো।
উল্লেখ্য, আইএসআইএলে’র তাকফিরি সন্ত্রাসীরা রোববার একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ২১ জন মিসরীয় খ্রিষ্টানের শিরোচ্ছেদ খবর প্রচার করে।