
বার্তা সংস্থা ইকনা : পাকিস্তানে শিয়া হত্যা বৃদ্ধি, শিকারপুর ও পেশোয়ার জামে মসজিদে হামলার নিন্দায় –যাতে বহু শিয়া মুসলিম হতাহত হয়েছেন- এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
‘মারকাজ-এ তাবলিগাতে ইসলামি’র প্রধান ও এম ডব্লিউ এমে’র অন্যতম দায়িত্বশীল হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাকসুদ আলী ডুমকি’র নেতৃত্বে এবং সিন্ধু প্রদেশের বিভিন্ন শিয়া সংস্থা ও পার্টির উদ্যোগে আয়োজিত মিছিলটি করাচির উদ্দেশ্যে রওনা হয়েছে।
সিন্ধু প্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার শিয়া মুসলিম ইতিমধ্যে এ বিক্ষোভ মিছিলে এসে যোগদান করেছে। সামরিক বাহিনী যতদিন পর্যন্ত তাকফিরি গ্রুপগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের কোন প্রত্যয় ব্যক্ত না করে ততদিন পর্যন্ত বিক্ষোভকারীরা মূখ্যমন্ত্রীর কার্যালয়ের সামনে অনশনে বসতে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, পাক সামরিক বাহিনী ওয়াজিরিস্তান বিভিন্ন উপজাতি এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। এদেশের শিয়ারা শহর অভ্যন্তরেও সরকারের দৃঢ় পদক্ষেপ কামনা করছে। কেননা শহরে অবস্থানরত তাকফিরি গ্রুপগুলোর তালেবানের গুরুত্বপূর্ণ সহযোগিতাকারী হিসেবে গণ্য এবং তারা প্রতিদিনই শিয়াদের বিরোধী কোন না কোন পদক্ষেপ নিচ্ছে।