
বার্তা সংস্থা ইকনা: সহিংসতা এবং আবাসিক এলাকায় বন্দুক ব্যবহারের অভিযোগে আমেরিকার নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে তিন মুসলিম শিক্ষার্থীর হত্যাকারী ক্রোগ স্টিফেনের বিচার করা হবে।
আশা করা হচ্ছে, ৪৬ বছর বয়সী হত্যাকারী ক্রোগ স্টিফেনের বিচারকার্য মার্চ মাসে শুরু হবে।
এদিকে হত্যাকারী ক্রোগ স্টিফেনও তার পক্ষের উকিল নিয়োগ করেছে। বর্তমানে এই হত্যাকারী ‘ডরহম’ অঞ্চলে বন্দি রয়েছে।
ক্রোগ স্টিফেন ১১ই ফেব্রুয়ারি ডেন্টালের দ্বিতীয় বর্ষের ছাত্র জিয়া শ্যাডি বারাকাত (২৩) ও তার স্ত্রী ইউসোর মোহাম্মদ আবু-সালহা (২১) এবং তার শ্যালিকা রাজান মোহাম্মদ আবু-সালহা (১৯) গুলি করে হত্যা করে।
পুলিশের তদন্ত করে রিপোর্টে উল্লেখ করেছে গাড়ি পার্কিং সূত্র ধরে এ ঘটনাটি ঘটে।
পুলিশের এ রিপোর্টের প্রতিক্রিয়ায় নিহতদের পরিবারবর্গ এবং সুশীল সমাজে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
2865039