IQNA

ইটালিয়ান কলেজে হিজাব নিষেধাজ্ঞা আরোপ

1:11 - February 19, 2015
সংবাদ: 2869452
আন্তর্জাতিক বিভাগ: হিজাবী শিক্ষার্থীদের ওপর ইসলাম বিদ্বেষীদের হামলা বৃদ্ধি হওয়ার ফলে ইটালির ‘ফ্রেয়লি ভিনটেজিয়া জুলিয়া’ অঞ্চলের একটি কলেজের প্রধান হিজাবকে ‘উত্তেজক’ হিসেবে বিবেচনা করেছে এবং হিজাব ব্যাবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে!

বার্তা সংস্থা ইকনা: ইটালিয়ার ‘Malynyny Vykr Vynyanv’ টেকনিক্যাল কলেজের প্রধান অ্যালডু ডুরি এক অবমাননাকর বিবৃতিতে বলেন: এক ধর্মের বাহ্যিক প্রতীকগুলো বিশেষ করে যদি কারো আরোপিত (যেমন: হিজাব),  সেটা প্রত্যাখ্যান করা উচিত এবং স্বীকৃতি দেওয়া ঠিক নয়।
তিনি বলেন: উদাহরণ সরূপ, মুসলিম নারীরা ‘রুমাল’ অথবা স্কার্ফ যা তাদের চুল অথবা কখোনো কখোনো তাদের মুখ ঢাকে। তারা স্বাধীন এবং কলেজের বাহিরে তারা হিজাব ব্যবহার করতে পারবে কিন্তু ক্লাসে পারবে না।
অথচ এ কলেজে মুসলিম শিক্ষার্থীর সংস্থা অনেক বেশী। সম্প্রতি এ কলেজের মুসলিম শিক্ষার্থীরা বেশ কয়েক বার হামলার স্বীকার হয়েছে এবং এ ঘটনার পর কলেজ প্রধান এ সিদ্ধান্ত নিয়েছে।
কয়েক দিন পূর্বে এ কলেজে ইটালিয়ান এক ছাত্র, মিশরীয় এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে এবং এর ফলে মিশরীয় ছাত্রকে ৭ দিন হাসপাতালে থাকতে হয়।
অ্যালডু ডুরি বলেন: এটি একটি ধর্মনিরপেক্ষ কলেজ এবং এখানে কোন প্রকার ধর্মীয় প্রতীক সহ্য করা হবে না।
তিনি বলেন: আইএসআইএল এবং চার্লি এবদোর ঘটনার ফলে সম্প্রতি মুসলমানদের বিরুদ্ধে হামর বৃদ্ধি পেয়েছে।
ইটালির জাতীয় পরিসংখ্যান সংস্থার রিপোর্ট অনুযায়ী, সেদেশে প্রায় ২০ লাখ মুসলমান রয়েছে এবং এর মধ্যে নও মুসলিমের সংখ্যা প্রায় ২০ হাজার ।
2865058

captcha