IQNA

23:55 - February 21, 2015
সংবাদ: 2880249
ইরাকি পররাষ্ট্রমন্ত্রী:

বর্বরতা এবং ধ্বংসের চেষ্টায় আইএসআইএল

আন্তর্জাতিক বিভাগ: ইরাকে আফগান রাষ্ট্রদূতের সাথে এক সাক্ষাতকারে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহীম জাফারী গুরুত্বারোপ করে বলেছেন: “আইএসআইএল একটি ব্যতিক্রমী দল। যারা মানুষের সংস্কৃতিকে মানবতার বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে এবং বিনাশ, নাশকতা এবং বর্বরতা সম্প্রসারণের চেষ্টা করছে”।

বার্তা সংস্থা ইকনা: ইরাকে আফগান রাষ্ট্রদূত আব্দুল মাজিদ বেরাওয়ানির সাথে গতকাল ২২শে ফেব্রুয়ারি ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহীম জাফারী এক বৈঠকে এ কথা বলেন।
এ বৈঠকে ইব্রাহীম জাফারী, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে তীব্র নিন্দা জানিয়ে বলেন: ইসলাম সর্বদা সহিংসতা ও চরমপন্থা বিরুদ্ধে।
তিনি বলেন: সহিংসতা, রক্তপাত অত্যাচার সহ তাকফিরিদের অন্যান্য কর্মকাণ্ডকে জায়েজ মনে করে না এবং বর্তমানে বিশ্ববাসী এটা মনে করে যে, ইসলাম ধর্মের সাথে আইএসআইএলের কোন সম্পর্ক নেই।
জাফারী বলেন: আইএসআইএল একটি ব্যতিক্রমী দল। যারা মানুষের সংস্কৃতিকে মানবতার বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে এবং বিনাশ, নাশকতা এবং বর্বরতা সম্প্রসারণের চেষ্টা করছে।
এছাড়াও ইরাকি পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা সক্রিয়করণের আহ্বান জানিয়েছেন এবং আফগানিস্তান ও ইরাকের মধ্যে নিরাপত্তা, পর্যটন এবং সরকারী সেবা প্রদানের জন্য চুক্তিপত্রে সাক্ষর করেছে।
2877979

captcha