
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ অলে সৌয়ুদ এ সম্মেলন উদ্বোধন করেছেন। আল-আজহারের শেখ আহমেদ আল-তৈয়ব উদ্বোধনী অনুষ্ঠানে মূল্যবান বক্তৃতা পেশ করেছেন।
৪ দিন ব্যাপী এ শীর্ষক সম্মেলনে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক দৃষ্টিতে সন্ত্রাসবাদের সংজ্ঞা, ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদের অবরণ, সন্ত্রাসবাদের ধর্মীয় কারণ, সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
উক্ত শীর্ষক সেমিনারে মোট সাতটি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ও বিকালে এ বৈঠক অনুষ্ঠিত হবে এবং আজ বিকালে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও এ সম্মেলনের উপান্তে ছয়টি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এ ছয়টি কর্মশালা যথাক্রমে: ইসলামী শরিয়ত এবং শাসন বাস্তবায়ন, সমকালীন সময়ে ইসলামী হুকুমত, ইসলামী আইন জিহাদের বর্ণনা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে অভিজ্ঞতা এবং এর প্রতিরোধে মিডিয়ার ভূমিকা, সন্ত্রাসবাদের মোকাবেলায় উত্তম পন্থা এবং যুদ্ধ সরঞ্জাম এবং যুদ্ধের জন্য ইসলামী বিধান ও শর্ত’।
‘ইসলাম ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ইসলামী বিশ্ব আঞ্জুমানের পক্ষ থেকে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত হচ্ছে এবং একাধারে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
2882518