IQNA

কুরআন অবমাননাকারী সৌদি যুবকের মৃত্যুদণ্ড

18:22 - February 23, 2015
সংবাদ: 2888167
আন্তর্জাতিক বিভাগ : সৌদি আরবের হাফার আল-বাতিন প্রদেশের গণআদালত, এক সৌদি যুবককে মহান আল্লাহ ও পবিত্র কুরআনের প্রতি অবমাননা এবং মহানবি (স.) ও ফাতেমা যাহরা (সা. আ.) কে গালমন্দ করার বিষয়ে দায়েরকৃত মামলায় মৃত্যুদণ্ড প্রদান করেছে।


দৈনিক আশ-শারকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : সৌদি যুবককে তার বিরুদ্ধে আনীত অভিযোগ –মহান আল্লাহ ও পবিত্র কুরআনের প্রতি অবমাননা এবং মহানবি (স.) ও ফাতেমা যাহরা (সা. আ.) কে গালমন্দ এবং পবিত্র কুরআন ছিঁড়ে পদদলিত করার ভিডিও ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইটে প্রকাশ- তদন্তের মাধ্যমে সত্য প্রমাণিত হওয়ার পর তাকে মৃত্যু দণ্ড প্রদান করেছে সৌদি আরবের হাফার আল-বাতেন প্রদেশের গণআদালত।

তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতে ৩ জন বিচারকের সাথে পরামর্শের পর ঐ যুবকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

ঐ রায়ের তফসিলে, ইসলামের মূল ভিত্তি ও নিদর্শনসমূহের প্রতি অবমাননাকারীর হত্যা করা ওয়াজিব -এ বিষয়টি প্রমাণের জন্য বেশ কয়েটি আয়াত, হাদিস ও ধর্মীয় আলেমর বাণী উল্লেখ করা হয়েছে। এদিকে ঐ রায়ের বিরুদ্ধে আপীল করেছে সৌদি ঐ যুবক। সৌদি আরবের আশ-শারকিয়া অঞ্চলের আদালত –যা ৫ জন বিচারক নিয়ে গঠিত- প্রাথমিক এ রায়কে পূনরায় পর্যালোচনা করবে।



2887013

captcha