IQNA

23:52 - February 25, 2015
সংবাদ: 2897146

পবিত্র কুরআন নিয়ে যাওয়া হবে মঙ্গল গ্রহে

আন্তর্জাতিক বিভাগ: মঙ্গল গ্রহে ‘অফেরতযোগ্য যাত্রা’ শিরোনামে বিশ্বের বিভিন্ন দেশের ৯৯ জন যাত্রীর মধ্যে মিশরের এক যুবকও নির্বাচিত হয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন: “যদি আমাকে অনুমতি দেওয়া হয় তাহলে, আমি মঙ্গল গ্রহে পবিত্র কুরআন নিয়ে যাবো”।

বার্তা সংস্থা ইকনা: মঙ্গল গ্রহে  ‘অফেরতযোগ্য যাত্রা’ শিরোনামে বিশ্বের বিভিন্ন দেশের ৯৯ জন যাত্রীর মধ্যে মিশরের যুবক মুহাম্মাদ সালাম নির্বাচিত হয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন: “যদি আমাকে মঙ্গল গ্রহে কুরআন নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে, আমিই প্রথম ব্যক্তি যে পবিত্র কুরআনকে অন্য গ্রহে নিয়ে যাবো”।
‘অফেরতযোগ্য যাত্রা’ নামকরণের ব্যাপারে তিনি বলেন: “মানুষের জীবন মহান আল্লাহর হাতে এবং তার এ ভ্রমণে জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। সে এবং তার বন্ধুরা মঙ্গল গ্রহে জীবিত থাকার জন্য সেখানে বৃক্ষরোপণের করবে”।
মিশরের ৩২ বছরের যুবক মৃদু নামে বিখ্যাত মুহাম্মাদ সালাম তার  পিতা এবং এক ছোট ভাইকে যুবক বয়সে হারিয়েছে। এখন শুধুমাত্র ‘মারওয়ান’ নামের এক ছোট ভাই রয়েছে।
মঙ্গল গ্রহে যাওয়ার জন্য আগ্রহী ২০৫৫৮৬ জনের মধ্যে গত দুই সপ্তাহ পূর্বে মিশরের মুহাম্মদ সালাম নির্বাচিত হয়েছেন। মিশরের যুবকের সাথে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য আমেরিকায় বসবাসকারী একটি ইরাকি নাগরিক নির্বাচিত হয়েছে।
এ পরিকল্পনা সর্বপ্রথম ২০১২ সালে হল্যান্ডের একটি প্রতিষ্ঠান ‘মার্চ ভ্যান’ শিরোনামে মঙ্গল গ্রহে জন বসতির লক্ষ্যে গহন করে।
উক্ত প্রতিষ্ঠানের তালিকা অনুযায়ী মঙ্গল গ্রহে যাওয়ার জন্য ৩৯ জন আমেরিকা, ৩১ জন ইউরোপ, ১৬ জন এশিয়া, ৭ জন আফ্রিকা এবং ৭ জন প্যাসিফিক থেকে নির্বাচিত হয়েছে এবং সর্বশেষে ৪ জন করে ৬ ভাগে মোট ২৪ জনকে মঙ্গল গ্রহে পাঠানো হবে। মঙ্গল গ্রহে পাঠানোর জন্য সকলকে ৭ বছর ধরে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং অবশেষে ২০২৩ সালে প্রথম দলকে প্রয়োজনীয় জিনিষপত্র এবং সুবিধা দিয়ে মঙ্গল গ্রহে পাঠানো হবে।
সালাম বলেন: “যদি আমাকে মঙ্গল গ্রহে কুরআন নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে, আমিই প্রথম ব্যক্তি যে পবিত্র কুরআনকে অন্য গ্রহে নিয়ে যাবো এবং সেখানে নামাজ আদায় করব, রোজা রাখব, ওযু ও তায়াম্মুম করব এবং আযানের সময় আল্লাহু আঁকবার বলে আযান দেব”।
2894820

captcha