
বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.)এর মাযারের প্রকৌশলী বিভাগ উক্ত গ্রন্থ মেলায় যেসকল পাবলিকেশন্স অংশগ্রহণ করবে তাদের ব্যানার লাগানো কাজে নিয়োজিত রয়েছে। ১৪ই মার্চ থেকে দেশী ও বিদেশী মোট ১৭৫টি পাবলিকেশন্স অংশগ্রহণ করবে।
প্রদর্শনীর অর্গানাইজিং কমিটির সদস্য ‘হাশেম মুহাম্মাদ আল বাজাজী’ বলেন: ইমাম আলী (আ.)এর মাযারের প্রকৌশলী বিভাগ উক্ত গ্রন্থ মেলায় যেসকল পাবলিকেশন্স অংশগ্রহণ করবে তাদের ব্যানার লাগানো কাজে নিয়োজিত রয়েছে এবং আশা করা যাচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে তাদের কাজ শেষ হবে।
হাশেম মোহাম্মাদ বলেন: এর পরে সকল স্টলের সজ্জা, আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্রের কাজ সম্পন্ন করা হবে। ১৪ই মার্চে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের হায়দারী প্রাঙ্গণে দেশী ও বিদেশী মোট ১৭৫টি পাবলিকেশন্সের অংশগ্রহণের মাধ্যমে এ প্রদর্শনী শুরু হবে এবং দশ দিন ব্যাপী একাধারে অব্যাহত থাকবে।
2889374