IQNA

23:54 - February 26, 2015
সংবাদ: 2902320
নাইজেরিয়ার শিয়া নেতা;

বিশ্বের মুসলমানদের জন্য অন্যতম সমর্থক ইরান

আন্তর্জাতিক বিভাগ: নাইজেরিয়ার শিয়া নেতা ‘শেখ ইব্রাহীম জাক জ্যাকি’ গুরুত্বারোপ করে বলেন: আহলে বাইতের (আ.) অনুসারী সহ বিশ্বের সকল মুসলমানদের অন্যতম সমর্থক ইসলামী প্রজাতন্ত্র ইরান।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ইরাকের পবিত্র নগরী নাজাফে আশরাফে ইরানী কালচারাল কাউন্সিলার হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আবাজী সাঙ্গে এক সাক্ষাতকারে নাইজেরিয়ার শিয়া নেতা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন শেখ ইব্রাহীম জাক জ্যাকি এ কথা বলেন।
এ সাক্ষাতকারে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আবাজী আহলে বাইত (আ.)এর অনুসারীদের মধ্যে শেখ ইব্রাহীম জাক জ্যাকিকে সত্যের প্রতীক হিসেবে অভিহিত করেছেন এবং গত বছর রমজানে অনুষ্ঠিত বিশ্ব কুদস দিবসে তার তিন সন্তান নিহত হওয়ার জন্য তাকে সমবেদনা জ্ঞাপন করেন।
এ সাক্ষাতকারে নাইজেরিয়ার শিয়া নেতা ‘শেখ ইব্রাহীম জাক জ্যাকি’ গুরুত্বারোপ করে বলেন: আহলে বাইতের (আ.) অনুসারী সহ বিশ্বের সকল মুসলমানদের অন্যতম সমর্থক ইসলামী প্রজাতন্ত্র ইরান। এছাড়াও তিন ইমাম খোমেনী (রাহ.) সম্পর্কে বলেন: তিনি ইসলাম ধর্মকে পুনরুজ্জীবিত করেছেন।
তিনি ইমাম খোমেনীর (রাহ.) সৎকর্মশীল উত্তরাধিকারী এবং স্বাধীনচেতা ও ইসলাম বিপ্লবের পতাকা বাহক হিসেবে ইসলামি বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী”কে অভিহিত করেছেন।
নাইজেরিয়ার শিয়া নেতা ‘শেখ ইব্রাহীম জাক জ্যাকি’ ইমামদের মাযার যিয়ারত কার জন্য ইরাক সফর করেছেন।
2894735

captcha