
বার্তা সংস্থা ইকনা: ইরাকের নেইনাওয়া প্রদেশের একটি স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে: সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের নেতারা নিজেদের প্রতিনিধিদের মসুল শহরের মসজিদের ভিতরে হযরত মুহাম্মাদ (সা.)এর নাম এবং তাঁর সম্পর্কিত সকল ছবি তুলে ফেলার নির্দেশ দিয়েছে।
এছাড়াও গতকাল আইএসআইএলের সশস্ত্র সন্ত্রাসীরা মসুলের উত্তরে ভানহ অঞ্চলে অবস্থিত ‘শেখ মাহমুদের’ মাযার এবং মসুলের কেন্দ্রে অবস্থিত ‘খাঁজর’ জামে মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।
এইএসআইএলের সন্ত্রাসীরা মসুল শহরের পূর্বে ঐতিহাসিক গেটের একাংশ ধ্বংস করেছে এবং বাকী অংশে বোম ফিট করে রেখেছে, যাকে করে খুব শীঘ্রই বাকী অংশও সম্পূর্ণ রূপে ধ্বংস করতে পারে।
এছাড়াও এইএসআইএলের সন্ত্রাসীরা গতকাল মসুল শহরের স্মৃতিসৌধ এবং প্রাচীন ভাস্কর্য সমৃদ্ধ যাদুঘর ধ্বংস করার ফিল্ম প্রকাশ করেছে।
এ ফিল্মে দেখা যায় যে, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা হাতুড়ি এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে মসুল শহরের ঐতিহাসিক যাদুঘর ধ্বংস করছে।
এ যাদুঘরের ভাস্কর্য গুলো ইরাকের অতি প্রাচীন সভ্যতার নিদর্শন ছিল। প্রায় তিন হাজার বছর পুরাতন কিছু ভাস্কর্য এ যাদুঘরে রক্ষিত ছিল।
2904346