
আইসেসকো’র ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ‘তাদফিউস সামান’ নামক উগ্রতাবাদী এক ইহুদি গ্রুপ, দখলকৃত ভূখণ্ডে ‘নূরমাতসিউন’ গীর্জায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে। এ সময় তারা হযরত ঈসা (আ.) এর প্রতি অবমাননাকর বিভিন্ন শ্লোগান ঐ গীর্জায় দেয়ালে লিখে রেখে যায়।
এ পদক্ষেপের নিন্দা জানিয়ে আত-তুওয়াইজের বলেন : কুদস ও পশ্চিম তীরে ইসলামি ও খ্রিষ্টান নিদর্শনসমূহের উপর উগ্রতাবাদী ইহুদিদের হামলার ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়েছে।
সন্ত্রাসী এ পদক্ষেপের নিন্দা, দখলদার সৈন্যদের অমানবিক আচরণ বন্ধ এবং ফিলিস্তিনি জাতির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি দাবী জানান।
একইভাবে তিনি ইরাকের মসুল শহরের একটি যাদুঘরে আইএসআইএল সন্ত্রাসীদের হামলা এবং ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন ভেঙ্গে ফেলার ঘটনার তীব্র নিন্দা জানান।