
বার্তা সংস্থা ইকনা: আন্তর্জাতিক ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার অফিস জানিয়েছে: ইরানের সর্ব্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি পাশ্চাত্যের যুব সমাজের উদ্দেশে যে ঐতিহাসিক বাণী দিয়েছেন, সেটি বিশ্বের ২১টি ভাষায় অনুবাদ হয়েছে।
রাহবারের এ গুরুত্বপূর্ণ বানী আলবেনিয়ান, জার্মান, স্প্যানিশ, ইতালিয়ান, রাশিয়ান, ক্রোয়েশীয়, সার্বিয়ান, বুলগেরিয়ান, আমহারিক (ইথিওপিয়া), সোয়াহিলি, তুর্কি, আজারবাইজানি, উর্দু, আর্মেনিয়ান, ইন্দোনেশিয়ান, থাই, জাপানি, চীনা, জর্জিয়ান, আরবি ও ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছে।
পাশ্চাত্যের যুব সমাজের অনেকেই ইরানের সর্ব্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা রাখেন না এবং তার সাম্প্রতিক চিঠি সম্পর্কেও খবর রাখতেন না, কিন্তু তারপরও যারা কোনো না কোনোভাবে ওই চিঠির বক্তব্য পড়তে পেরেছেন তারা নানা ধরণের প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের কেউ কেউ ওই বাণী পড়ে মুগ্ধ ও অভিভূত হয়েছেন এবং প্রকৃত ইসলামকে জানার জন্য গবেষণা শুরু করেছেন। কেউ কেউ ইরান ও ইসলাম সম্পর্কে বিদ্বেষী ধারণার আলোকে এখনও নিজেকে দূরে সরিয়ে রাখছেন। যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে এই চিঠি পড়েছেন তাদের সবাই এই বাণীকে সমর্থন যুগিয়েছেন ও স্বাগত জানিয়েছেন এবং ইরানের সর্ব্বোচ্চ নেতার বাণীর ভূয়সী প্রশংসা করেছেন।
2896067