
বার্তা সংস্থা ইকনা: বিশ্ব ইসলামী পরিষদের সাথে সম্পর্কিত হেফজে কুরআন ও সুন্নতে নাবাবী (আ.) নামক আঞ্জুমানের পক্ষ থেকে স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ও সমন্বয় আগামী শাবান মাসে কুরআনের বৈজ্ঞানিক মুজিযা এবং সুন্নতে নাবাবী (সা.)এর আলোকে ১১তম আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
হেফজে কুরআন ও সুন্নতে নাবাবী (আ.) বিশ্ব আঞ্জুমানের মহা সচিব আব্দুল্লা বিন আব্দুল আজিজ আল মুসলাহ এ ব্যাপারে বলেন: যখন থেকে এ বৈঠক আন্দালুসিয়া’য় ‘ সমসময়ে জ্ঞানে ইউরোপীয়দের উত্তরণ’ শিরোনামে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে তখন থেকে বিশ্বের স্বনামধন্য ওলামা, চিন্তাবিদ এবং অমুসলিম পণ্ডিতগণ এ সেমিনারে অংশগ্রহণ করেছেন।
তিনি আরও বলেন: এ সম্মেলন অনুষ্ঠানের জন্য একটি বিশেষ কমিটি নির্মাণ করা হয়েছে। সম্মেলনের বিষয়ের ওপর ভিত্তি করে এপর্যন্ত ৫০০টি প্রবন্ধ জমা হয়েছে এবং এর মধ্যে ৫০টি প্রবন্ধ নির্বাচন করা হয়েছে।
2914351