IQNA

মধ্যপন্থা অবলম্বন ইসলাম ধর্মের মৌলিক বার্তাসমূহের অন্যতম : লেবাননের সাবেক মুফতি

18:50 - March 03, 2015
সংবাদ: 2920391
আন্তর্জাতিক বিভাগ : মধ্যপন্থা অবলম্বন ইসলাম ধর্মের মৌলিক বার্তাসমূহের অন্যতম –এ কথা উল্লেখ করে লেবাননের সাবেক মুফতি বলেন : মুসলিম আলেম ও মুবাল্লিগদের কর্মসূচীতে ‘মধ্যপন্থা অবলম্বনে’র বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত।


আন-নাশরাহ ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : শাইখ মুহাম্মাদ রাশিদ কোবানি বলেন, সকল আরব ও মুসলমানদের উপর ফরজ হচ্ছে, জায়নবাদী ইসরাইলের বিরুদ্ধে দৃঢ় থাকা এবং প্রতিরোধ আন্দোলনের সহযোগিতা করা।

ইসলামি সমাজে ঐক্য প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন : যে সকল বিষয় মধ্যপ্রাচ্যকে হুমকির মুখে ফেলেছে তা মোকাবিলার একমাত্র রাস্তা হচ্ছে ঐক্য ও সংহতি রক্ষা করা।

তার সংযোজন : যতদিন জায়নবাদীরা ফিলিস্তিন দখল করে রাখবে ততদিন মধ্যপ্রাচ্য শান্ত হবে না। আর আমাদের হারানো অধিকার তথা ফিলিস্তিনকে ফিরিয়ে নিতে অবশ্যই জায়নবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং দৃঢ় থাকতে হবে।

তিনি বলেন : ফিলিস্তিনের বিষয়টিকে পরবর্তী প্রজন্মের জন্যও জীবিত রাখতে হবে এবং জায়নবাদীদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সকল পথ বন্ধ করে দিতে হবে।



2918986

captcha